সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতাঃ সাতক্ষীরা তালা উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪মে) সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে তালা উপজেলার পাটকেলঘাটাস্থ খাদ্য গুদামে উক্ত ধান/চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুহেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। পাটকেলঘাটা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু জাফর,জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু,সহকারী খাদ্য কর্মকর্তা মোঃ মিকাইল হোসেন, প্রণয় পালসহ চাল মিল মালিক ও কৃষক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে তালা উপজেলায় ১ হাজার ৭১৬ মেট্রিকটন ধান ২৬ টাকা কেজি, ১ হাজার ৯৪ মেট্রিকটন সিদ্ধ ও ৬শ৬৯ মেট্রিক টন আতপ চাল ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।