সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেছে উপজেলা সহকারী কমিশনার | চ্যানেল খুলনা

তালায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেছে উপজেলা সহকারী কমিশনার

সাতক্ষীরার তালায় ঘোনার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার এর নির্দেশে ইসলামকাটি ইউনিয়নের ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত সরেজমিন পরিদর্শন করে বালি উত্তোলন বন্ধের নির্দেশ দেয়।

জানা গেছে, তালা মাঝিয়াড়া ও ঘোনা বাজার সড়কে উন্নয়ন কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে আমানত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। একাজের বালি ভরাটের জন্য পার্শ্ববর্ত্তী ঘোনা সরকারী খাল থেকে সামাদ নামের এক ব্যাক্তির মাধ্যমে প্রায় ১৫ দিন ধরে বালি উত্তেলনের কাজ চলছিলো। বৃহস্পতিবার খবর পেয়েই উপজেলা সহকারী কমিশনার ইসলামকাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেয়। পরে ভূমি কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে বালু উত্তোলন বন্ধ করে দেয়।

ইসলামকাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত জানান, উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন জানান, তারা সম্পূর্ণ অবৈধভাবে বালু উত্তোলন করছিলো খবর পেয়ে আমি তা বন্ধ করার নির্দেশ দিয়েছি। এর পরও তারা যদি একই কাজ আবার করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।