সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালার পল্লীতে বসতবাড়ির মধ্যে প্রতিপক্ষের ঘেরাবেড়া! | চ্যানেল খুলনা

তালার পল্লীতে বসতবাড়ির মধ্যে প্রতিপক্ষের ঘেরাবেড়া!

তালা প্রতিনিধিঃ তালা উপজেলার পল্লীতে বসতবাড়ির মধ্যে ঘেরাবেড়া দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার (২৬ জুন) বিকালে ঘটনাটি ঘটেছে খলিষখালী ইউনিয়নেশুকতিয়া গ্রামে। এ নিয়ে যে কোন মুহুর্তে দু’পক্ষের সংঘর্ষের আশংকা প্রকাশ করছে এলাকাবাসী।
শুকতিয়া গ্রামের বাসতুল্লাহ গাজীর ছেলে আবু তালেব গাজী জানান,তাদের পৈত্রিক সুত্রে ১ একর ১২ শতাংশ জমির মধ্যে ২১ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণ করে প্রায় একশত বছর ধরে বসবাস করে আসছি। একই এলাকার মৃত ইউসুফ গাজীর ছেলে আবু বক্কর গংরা তাদের ১ একর ১২ শতক জমির মধ্যে ৭ শতক জমি তাদের প্রাপ্য। কিন্তু গত শুক্রবার বিকালে আবু বক্কর গং লাঠিসোটা নিয়ে আমার বসতভিটায় এসে ঘেরাবেড়া দিয়ে চলে যায়। এ সময় আমার বাধা দিতে গেলে আমাদেরকে জীবন-নাশের হুমকি প্রদান করে। ঘেরা-বেড়া দেওয়ার ফলে আমরা রান্নাঘর,টিউবওয়েলে যাওয়া,গরুর গোয়ালে যাওয়া ও বাথরুমে যেতে পারছি না। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিক শালিক বৈঠক হলেও কোন সমাধান হয়নি। আবু তালেব গংরা উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় ইউপি সদস্য গনেশ বর্মণ জানান, এভাবে বাড়ির ভিতরে ঘেরাবেড়া দেওয়া অনমানবিক। এনিয়ে একাধিক বার সাশিস হলেও আবু বক্করগংরা তা মেনে নেয়নি। তবে আবু বক্কর গাজী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া গেলো অজগর

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।