সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালার দলুয়া বাজারের খাস জায়গা দখল করে মার্কেট নির্মানের অভিযোগ | চ্যানেল খুলনা

তালার দলুয়া বাজারের খাস জায়গা দখল করে মার্কেট নির্মানের অভিযোগ

সাতক্ষীরা তালার দলুয়া বাজারের রাস্তার ফুঠপাত দখল করে মার্কেট নির্মান করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বিষয়টি অভিযোগ পেয়ে গত শুক্রবার স্থানীয় খলিশখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নির্মান কাজ বন্ধ করে দেয়।
অভিযোগে জানাযায়, তালা উপজেলার দলুয়া  বাজারের দক্ষিন পাশে ব্রীজ সংলগ্ন এলাকায় সরকারী রাস্তার ফুটপাত দখল করে দ্বিতল ভবন করছেন টিকারামপুর গ্রামের অবেদ সরদারের ছেলে মোক্তার সরদার। অভিযোগ পেয়ে স্থানীয় ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম নির্মান কাজ বন্ধ করার আদেশ দিয়ে আদেশ দেন।
স্থানীয় ইউপি সদস্য গনেশ চন্দ্র বর্মণ জানান, বিষয়টি নিয়ে সোমবার (১৬ আগস্ট) সার্ভেয়ার দ্বারা মাপ-জরিপ করা হয়েছে, মার্কেটের মধ্যে আঁধা শতক সরকারী ফেরিফেরী সম্পতি পাওয়া গেছে। মোক্তার সরদার গংরা দীর্ঘদিন ধরে সরকারী সম্পত্তি দখল করে আসছে।
মার্কেট মালিক মোক্তার সরদার জানান, আমাদের পৈত্রিক সম্পতিত্তে ঘর নির্মান করছি, একটি মহল আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে।
খলিশখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দলুয়া মৌজার ১৯৮ দাগের পেরিফেরীয়াল সম্পত্তির আধা শতক জমি দখল করে আসছেন বলে মাপ-জরিপে পাওয়া গেছে।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক সুলতান জানান, অভিযোগ পাওয়ার পরে মাপ-জরিপ করা হয়েছে। খাস জমি বাদ দিয়েই তার ঘর করতে কোন বাঁধা নেই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।