সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎযাপন | চ্যানেল খুলনা

তালার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎযাপন

সাতক্ষীরার তালার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎযাপন করা হয়েছে। বুধবার সকালে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি খুরশিদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ী, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজীবদ্দৌলা, সাংবাদিক এস এম লিয়াকত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাকির হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক হাসিব হোসেন ও শ্যামল চৌধরী।  শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।