সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালার খেশরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

তালার খেশরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামে পানিতে ডুবে ইমরান হোসেন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে শাহপুর গ্রামের মোঃ শামসুল হক গাজীর পুত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে। ইমরান দু’ভাই বোনের মধ্যে ছোট। স্থানীয় ইউপি সদস্য শামসুল হুদা পল্টু ও ইমরানের চাচাতো ভাই জাহাঙ্গীর গাজী জানান, ইমরান সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলছিল। হঠাৎ তাদের চোখের অন্তরালে ইমরান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে ইমরানের মা তার সন্তানকে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে । দুপুরে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। পরে স্থানীয়রা ইমরানের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।