সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালার খলিলনগরে ১৩১৫ পরিবারের মাঝে চাল বিতরণ | চ্যানেল খুলনা

তালার খলিলনগরে ১৩১৫ পরিবারের মাঝে চাল বিতরণ

সাতক্ষীরা তালার খলিলনগর ইউনিয়নে ঈদ উপলক্ষে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল ) সকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।

খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু তত্বাবধায়নে ইউনিয়নের ভিজিএফ কার্ডভুক্ত অসহায় দরিদ্রের মাঝে এ চাল বিতরণ করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার অসীম কুমার সরকারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষ্যে এ বছর উপজেলার ১২টি ইউনিয়নে ভিজিএফ কার্ডভুক্তদের মাঝে ১৩৮.৮০০ মেট্রিকটন চাল বিতরণ করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া গেলো অজগর

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

তালায় সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

সাতক্ষীরার তিন উপজেলায় ৩ জনের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।