সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন | চ্যানেল খুলনা

তালার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ঘোনা স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদ

সম্মেলনে সর্বসম্মতিক্রমে গাজী সুলতান আহম্মেদকে সভাপতি এবং শেখ আনিচুরজ্জান আনিচকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদী, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তফা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন প্রমুখ।

আলোচনা শেষে নতুন কমিটি ঘোষণা করা হলে নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে গাজী সুলতান আহম্মেদ ও শেখ আনিচুরজ্জান আনিচের নেতৃত্বে ইসলামকাটি ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।