সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত | চ্যানেল খুলনা

তালায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দ্র বাছাড় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, পল্লি উন্নয়ন কর্মকর্তা নারায়ণ কুমার সরকার প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা, সমবায়ী সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমবায়ী হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ৭ জনকে পুরস্কার প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।