সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত

oplus_0

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ৭নং ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের প্রশাদপুর ঈদগাহ মাঠে এ সম্মেলনের আয়োজন করে খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবু মহিদ গাজী। খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বায়জিত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুর রহমানের পরিচালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মাস্টার শাহাদাত হোসেন ও শহিদুল্লাহ গাজী।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাজ্জাক বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সুপিয়ান এবং উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মিন্টু শেখ।

আলোচনা শেষে ওয়ার্ড কমীদের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে আব্দুল মান্নান গাজী, সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল মান্নান বিশ্বাস নির্বাচিত হন।

সম্মেলনে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও তাতীদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।