সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীর মৃত্যু | চ্যানেল খুলনা

তালায় স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীর মৃত্যু

সাতক্ষীরার তালায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনেই স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা মির্জাপুর শ্মাশানে তাদের শেষকৃত্ত সম্পন্ন হয়েছে। হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্য দুজন হলেন, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাশ (৬০)। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত্যের ভাইপো অপূর্ব দাস জানান, কাকা কানাইলাল দাস বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হার্টের সমস্যা ছিল তার। সোমবার সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে তালা উপজেলার মির্জাপুর বাজারে পৌঁছালে তিনি মারা যান। এই খবর মোবাইলে বাড়িতে জানালে তার স্ত্রী স্বর্ণলতা দাস (স্বরসতী দাস) স্ট্রোক করে মারা যান। তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় মির্জাপুর শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।

তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, কানাইলাল দাস খুব ভালো মানুষ ছিলেন। কিছুদিন যাবৎ তিনি হার্টের অসুখে ভূগছিলেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রীরও মৃত্যু হয়। ঘটনাটি খুবই দুঃখজনক।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।