সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

Oplus_131072

সাতক্ষীরার তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উত্তরণ হলরুমে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক মোঃ শহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার (উইম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি) এ জেড এম মৌসুম ইসলাম এবং প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মোবিলাইজেশন) মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সমতা ফোরামের সভাপতি মোঃ আনিছুর রহমান, সেক্রেটারি শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম হায়দারসহ ১৩টি সিএসও’র প্রতিনিধিরা।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অচিন্ত্য সাহা। পরে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এ জেড এম মৌসুম ইসলাম ও মোঃ হাফিজুর রহমান। কর্মশালায় প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।