সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় মোবাইল দোকান থেকে ৬৫টি স্মার্টফোন চুরি | চ্যানেল খুলনা

তালায় মোবাইল দোকান থেকে ৬৫টি স্মার্টফোন চুরি

সাতক্ষীরার তালা বাজারে দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্স এর দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোর এসময় বিভিন্ন কোম্পানীর প্রায় ৬৫টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। সোমবার (৬ জানুয়ারি) ভোর ৬ টায় এ ঘটনা ঘটে।

দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্স সত্তাধিকারী প্রশান্ত দত্ত জানান, আজ সকাল ৯ টায় দোকান খোলার সময় সাটারের তালা ভাঙ্গা দেখতে পাই। দোকানের ভিতরে ঢুকে দেখি দোকানের পূর্ব পাশের তাকে রাখা বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫টি দামী স্মার্টফোট নাই। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। এরপর আশাপাশের বিভিন্ন দোকানের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় ভোর ৬ টাকা থেকে ৭ টা পর্যন্ত ৫ সদস্য’র একটি চোর চক্র চুরি করে পালিয়ে যায়। এসময় দুই জন চোর ভিতরে প্রবেশ করে এবং অন্য তিন জন বাইরে ডিউটি করছিলো।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, বাজারে মোবাইলের দোকানে চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোর চক্র আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া গেলো অজগর

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।