সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ও গাঁজা উদ্ধার! | চ্যানেল খুলনা

তালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ও গাঁজা উদ্ধার!

সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে এলাকার শীর্ষ মাদক সম্রাট মেহেদী হাসান প্রিন্স এর বাড়ি থেকে ১ কেজি গাঁজা ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উাদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে উপজেলার হাজরাকাটি গ্রামের রহমত সরদারের ছেলে।
বুধবার (১৯ ফেব্রয়ারী) দুপুরে উপজেলার হাজরাকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কুমার মজুমদার জানান, তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রহমত সরদারের বাড়িতে গাঁজা ও ইয়াবা সংরক্ষিত আছে। তার ছেলে প্রিন্স মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় একটি কক্ষ থেকে ১ কেজি গাঁজা ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রিন্স পালাতক ছিলো। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।