সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিব। | চ্যানেল খুলনা

তালায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিব।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তালা উপজেলা ধানের শীষ প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে ধানের শীষের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য, ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে। তালা প্রেস ক্লাবের ভবন নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান এবং যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস এম লিয়াকত হোসেন, জলিল আহম্মেদ, এস এম জাহাঙ্গীর হাসান, এম এ ফয়সাল, সেলিম হায়দার, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক জর্দার ফারুক হোসেন, আমার দেশ-এর তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হক, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান এবং সাংবাদিক আজমাল হোসেন জুয়েলসহ অন্যান্যরা।

সভায় সাংবাদিকরা বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: হাবিব

শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: ধানের শীষের প্রার্থী হাবিব

তালায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিব।

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।