সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাতে সম্মননা প্রদান | চ্যানেল খুলনা

তালায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাতে সম্মননা প্রদান

“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে সামনে রেখে সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি,আলোচনা সভা ও ৫ জন জয়িতাতে সম্মননা প্রদান করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে র‌্যালি শেষে উপজেলা শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, নারী নেত্রী গুলশান
আরা প্রমুখ।

আলোচনা সভা শেষে জাহানারা খাতুন, স্বর্ণলতা পাল, কুলসুম বিবি, ছবেদা খাতুন ও সকিনা বেগমকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।