সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত | চ্যানেল খুলনা

তালায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ২১ অক্টোবর (সোমবার) সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শণী অনুষ্ঠিত হয়।

সকালে উপ-শহরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কৌশিক রায়ের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসারে একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার মহুয়া মেহেনাজ মুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনিরুল ইসলাম, রুপালী পরিচালক সফিকুল ইসলাম প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।