সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় বার্ষিক জলবায়ু অভিযোজন সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় বার্ষিক জলবায়ু অভিযোজন সমাবেশ অনুষ্ঠিত

রবিবার (২২ ডিসেম্বর) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় বার্ষিক জলবায়ু অভিযোজন সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্কের সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের মূল বিষয় তুলে ধরেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মকর্তা মোঃ ফয়সাল।

এ সময় জলবায়ু নেটওয়ার্কিং কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, অধ্যাপক অচিন্ত্য সাহা, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, সহঃ অধ্যাপক কামরুজ্জামান, শেখ সেলিম আক্তার স্বপন, দিলীপ সানা, সাবিনা খাতুন, গুলশাহানারা খাতুন, মানছুরা খাতুন, আব্দুল আজিজ, গাজী শহীদুল্লাহ, আফজাল হোসেন, আব্দুল আলীম, মোবারক হোসেন, তোহা খান, টুম্পা খাতুন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মসূচী সমন্বয়কারী কাজী বাবর আলী, হাসি রানী কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, উদ্যোগ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বৃক্ষরোপণ কার্যক্রমসহ সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়। স্থানীয় নেতৃস্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে বলে জানান বক্তারা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠান যৌনহয়রানি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে মৌয়াল ও জেলে অপহৃত

নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা

তালায় জমি নিয়ে বিরোধ: প্রবাসীর স্ত্রীকে মারধর, কানের লতি ছিঁড়ে যাওয়ার অভিযোগ

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।