সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ফজিলাতুন্নেছা স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় ফজিলাতুন্নেছা স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় ফজিলাতুন্নেছা স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে তালার আনিশা ক্লিনিক (ভারতের আরিয়ান ও বিনয় ) দলকে হারিয়ে খুলনা চুকনগর আলীম মটরস্ (ঢাকার ঝুমার ও সোয়াড) দল চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার রাতে বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর পরিবেশে শত শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত খেলার উদ্ধোধন করেন, ঢাকা জেলার দোহার উপজেলার সহকরি কমিশনার (ভুমি) এস এম মুস্তাফিজুর রহমান। খেলায় সভাপতিত্ব করেন,তালা উপজেলার ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতারণ করেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর পরিচালক শেখ ইমান আলী,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি সূর্য্য পাল,উপজেলা কমিশনার বাংলাদেশ স্কাউটস,তালা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি কাজী মারুফ প্রমূখ।
খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন দলকে নগত ৩০ হাজার টাকা ও রানার্সআপ দলেকে ২০ হাজার টাকা পুরস্কার হিসাবে দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।