সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল | চ্যানেল খুলনা

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

সাতক্ষীরার তালায় বাংলা নববর্ষ উপলক্ষে এক প্রীতি ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

যুবনেতা আব্দুল করিমের উদ্যোগে আয়োজিত খেলায় মুখোমুখি হয় আটারই ঢালী দল ও খলিলনগর ঢালী দল। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজ এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ মণ্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক হান্নান, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক আব্দুল করিম বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নববর্ষের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।