সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় পল্টন ট্রাজেডি স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা | চ্যানেল খুলনা

তালায় পল্টন ট্রাজেডি স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা

সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেডি স্মরণে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে তালা বিদে হাইস্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।

এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. আফতাব উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, অধ্যাপক আয়ুব আলী, এ্যাড. মশিয়ার রহমান এবং জেলা ছাত্র শিবির নেতা নাহিদ হাসান।

বক্তারা বলেন, ২০০৬ সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকার পল্টনে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে ১৪ জন নেতাকর্মীকে শহীদ করে। এখনো তাদের বিচার হয়নি। তারা অবিলম্বে হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।