সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের কমিটি গঠন আনিস সভাপতি, নাহিদ সাধারণ সম্পাদক | চ্যানেল খুলনা

তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের কমিটি গঠন আনিস সভাপতি, নাহিদ সাধারণ সম্পাদক

সাতক্ষীরার তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে তালার পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রে পরিষদের সদস্যদের অংশগ্রহণ ও সম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।

নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে কলেজ শিক্ষক আনিসুর রহমানকে সভাপতি এবং এস. এম. নাহিদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া সহ-সভাপতি পদে স্কুল শিক্ষক রেহানা পারভীন, সহ-সাধারণ সম্পাদক নন্দ কিশোর, সাংগঠনিক সম্পাদক শরীফ নেওয়াজ, কোষাধ্যক্ষ এম. এম. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মুজাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম হায়দার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাধুরিমা এবং সদস্য সাকিব মনোনীত হয়েছেন।

সভায় বক্তারা বলেন, পরিবেশ সচেতনতা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পরিবেশ ও জলবায়ু পরিষদ কাজ করবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।