সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় নারকেল গাছে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু | চ্যানেল খুলনা

তালায় নারকেল গাছে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামে নারকেল গাছে ওঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তয়েজউদ্দিন মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তয়েজউদ্দিন মোড়ল ওই গ্রামের হেমাদ মোড়লের ছেলে।স্থানীয় মিজানুর রহমান জানান, সকালে তয়েজউদ্দিন নারকেল পাড়ার জন্য গাছে ওঠেন। গাছের পাশ দিয়েই পল্লী বিদ্যুতের একটি তার ছিল।

গাছের পাতা কাটার সময় অসাবধানবশত বিদ্যুৎ তারটি তাঁর গায়ে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় কলেজ শিক্ষকের সঙ্গে উগ্র আচরণ, শিক্ষার্থীদের বিক্ষোভে কোচিং সেন্টার সিলগালা

শিক্ষা প্রতিষ্ঠান যৌনহয়রানি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে মৌয়াল ও জেলে অপহৃত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।