সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় নাগরিক সভা, উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের | চ্যানেল খুলনা

তালায় নাগরিক সভা, উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের

সাতক্ষীরার তালা সদর উন্নয়নে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারে তালা উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানে শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, তালার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভা করার প্রস্তাবনার প্রতি তিনি সমর্থন ব্যক্ত করেন এবং বলেন, তালার উন্নয়নে তিনি সবসময় পাশে ছিলেন এবং থাকবেন।

উত্তরণ-এর পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাস-এর পরিচালক শেখ ইমান আলী, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান । উন্নয়ন বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান ও উত্তরণ-এর দিলীপ সানা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিদুল ইসলাম লিটু, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ বিধান সাধু, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যাপক আবু হাসান, অধ্যাপক অচিন্ত সাহা, অধ্যাপক রেজাউল করিম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক এস এম ইয়াছিন উল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক ফারুখ জোয়ার্দার, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনসহ সাংবাদিক বাবলু রহমান, মোতাহিরুল হক শাহিন, মিজানুর রহমান এবং তালা উন্নয়ন কমিটির সদস্যরা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা

বিদ্যা বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

তালায় নাগরিক সভা, উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের

তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

তালায় ৫৪তম শীতকালীন ক্রীড়ার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে মুক্তি ফাউন্ডেশনের সহায়তা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।