সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় নবজাতকের লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

তালায় নবজাতকের লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘর থেকে নবজাতক (ছেলে) শিশুর লাশটি উদ্ধার করা হয়। এ সময় প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য মাগুরা এলাকার ঝরনা খাতুন (৩৫) এবং মোঃ আল আমিন (২৮) নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১ টার দিকে মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘরের পেছনে একটি নবজাতকের লাশ দেখে থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য ঝরনা খাতুন ও মোঃ আল আমিন নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।