সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন | চ্যানেল খুলনা

তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাতক্ষীরার তালায় সাধারণ ছাত্রজনতার আয়োজনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায় তালা পুরাতোন বিদে হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে তুমি “কে আমি কে আছিয়া আছিয়া”, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই”, “দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে”, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে” শ্লোগানে মুখরিত করে তোলে।

শেষে ডাক বাংলোর সামনে মানব বন্ধনে বক্তব্য রাখেন, মোঃ আনোয়ার হোসেন, আল-জাবানুল বান্না ইসলাম, মোঃ রিপন ইসলাম, মোঃ সোহাগ হোসেন, রবিউল ইসলাম, মোঃ সাকিব মির্জা ও ফাইমা হোসেন ফুল প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ধর্ষণের বিচার কার্য বিলম্বিত হওয়ার কারণে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। বিচার না হওয়া পর্যন্ত ধর্ষকদের আটক রাখা ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্নের জন্য আইন তৈরীর দাবি জানান তারা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় কলেজ শিক্ষকের সঙ্গে উগ্র আচরণ, শিক্ষার্থীদের বিক্ষোভে কোচিং সেন্টার সিলগালা

শিক্ষা প্রতিষ্ঠান যৌনহয়রানি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে মৌয়াল ও জেলে অপহৃত

নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।