সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে তালা শহীদ কামেল মডেল হাই স্কুলে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা আশারুল ইসলাম, শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, মৎস্য অফিসের মোঃ রফিজ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম বলেন, ‘জাতীয় মৎস্য সপ্তাহ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছোটদের এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে মাছের গুরুত্ব, পুষ্টি ও জীবিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। শিশুরাই আগামী দিনের কর্ণধার, তাই তাদের মাঝে মাছের প্রতি আগ্রহ তৈরি করা আমাদের মূল লক্ষ্য।’

শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে শুধু পাঠ্যপুস্তক জ্ঞান নয়, সৃজনশীল চর্চাও জরুরি। মৎস্য সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের জ্ঞান ও চিন্তাশক্তিকে সমৃদ্ধ করবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।