সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে মুক্তি ফাউন্ডেশনের সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে মুক্তি ফাউন্ডেশনের সহায়তা প্রদান

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে নগদ টাকা ও ত্রাণ দিয়েছে সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা মুক্তি ফাউন্ডেশন। সাতক্ষীরা জেলার তালা উপজেলায় মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত টুয়ার্ডস গ্রেটার ইফেকটিভনেস এন্ড টাইমলাইনস ইন হিউমানিটারিয়ান ইমারজেন্সি রেসপন্স (টুগেদার-২.০) এর আওতায় তেঁতুলিয়া ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির সহযোগীতার লক্ষ্যে হিউমানিটারিয়ান এ্যাসিসট্যানটস টু দি ওয়াটারলগিন এ্যাফেকটেট হাউসহোল্ডস ইন তেঁতুলিয়া ইউনিয়ন, তালা, সাতক্ষীরা নামীয় প্রকল্পের উক্ত সহায়তা প্রদান করা হয়। অত্র ইউনিয়নে ৫১০ পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে সর্বমোট ৫১ লক্ষ টাকা, ২৯০ পরিবারের মধ্যে প্রতি পরিবার ২৫ কেজি চিকন মিনিকেট চাল, ৩ কেজি আটা, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশিুরির ডাল, ২ কেজি চিনি ও ১ কেজি লবন প্রদান করা হয়।

এছাড়াও উক্ত ইউনিয়নে সুপেয় পানির সংকট নিরসনে শিরাশুনী, সুভাষিনী ও লক্ষণপুর গ্রামে ৩টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এরই আওতবায় গত বৃহস্পতিবার (১ জানুয়ানী- ২০২৬ খ্রিঃ) প্রকল্পের সহায়তা বিতরণ অনুষ্ঠান সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সহায়তা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।

সভায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, জাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অশোক কুমার ও মুক্তি ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ক্ষুদ্র ঋণ) সুনন্দা ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তি ফাউন্ডেশনের টুগেদার-২.০ প্রকল্পের ফোকাল পয়েন্ট জোশেফ মন্ডল।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা

বিদ্যা বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

তালায় নাগরিক সভা, উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের

তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

তালায় ৫৪তম শীতকালীন ক্রীড়ার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে মুক্তি ফাউন্ডেশনের সহায়তা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।