সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধানের করনীয় শীর্ষক মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

তালায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধানের করনীয় শীর্ষক মতবিনিময় সভা

সোমবার (২ জুন) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধানের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের স্কোপ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াস, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ভূমিজ ফউন্ডেশন পরিচালক অধ্যাপক অচিন্ত্য সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা শেখ সেলিম আক্তার স্বপন, দিলীপ কুমার সানা, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, নারী সংগঠক গুলশানারা বেগম, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, কৃষক তফেজ আলী, মোবারক হোসেন, শিক্ষক রুহুল আমিন, জেসমিন খাতুন, মানছুরা খাতুন, রেবেকা খাতুন, টুম্পা খাতুন, মোঃ আফজাল হোসেন প্রমুখ।

সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো তুলে ধরা হয় এবং সমস্যা সমাধানের উপর নানাবিধ আলোচনা হয়। এছাড়া বৃক্ষরোপণ কার্যক্রমসহ সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।