সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জরায়ুমুখে ক্যানসারের টিকাদান নিয়ে মধ্যবর্তী অবহিতকরণ সভা | চ্যানেল খুলনা

তালায় জরায়ুমুখে ক্যানসারের টিকাদান নিয়ে মধ্যবর্তী অবহিতকরণ সভা

সাতক্ষীরার তালায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মধ্যবর্তী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, তালা হাসপাতালের আরএমও ডাঃ খালিদ হাসান নয়ন, এমওডিসি ডাঃ সবুজ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সহকারী অধ্যাপক মুজিবর রহমান, মোঃ বেলাল হোসেন,উত্তরণের টুম্পা খাতুন ও হাসপাতালের এমটিইউপিআই শেখ সাদিুর রহমান রিপন প্রমুখ।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বলেন, এইচপিভি টিকাদান ক্যাম্পেইন তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ১৩ হাজার ৩৯৬ জন ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী ১৭১ জন কিশোরীদের জন্য পরিচালিত হচ্ছে। তাদেরকে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে উক্ত কার্যক্রমের শতকরা প্রায় ৮৮ ভাগ সম্পন্ন হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।