সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী 'স্মার্ট লার্নিং উইথ এআই' প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় গ্রীনম্যান স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে তালায় গ্রীনম্যান স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের প্রশিক্ষণ কক্ষে উক্ত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং পেশাজীবি ২৫ জন এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। যেখানে তারা শিক্ষা ও কর্মজীবনে এআই এর সঠিক ব্যবহার সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ পান।

গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বির সঞ্চালনায় সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়দেব কুমার ঘোষ এবং শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষক মুশফিকুর রহমান, গ্রীনম্যানের সুজয় চক্রবর্ত্তী, নিশাত শাহিন নোভা, আয়শা আক্তার, খালিদ হাসানসহ আরও অনেকে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুফল বিশ্বাস বলেন, বর্তমান সময়ে আসলে এআই এর বিকল্প নেই। এআই জানা থাকলে আমাদের দীর্ঘ সময়ের কাজ খুব অল্প সময়েই হয়ে যায়। এই প্রশিক্ষণ আমাদের কর্মজীবনে কাজে আসবে বলে আশা করছি।

শিক্ষার্থী অরিশা রাণী অথৈ বলেন, এআই দ্বারা আমরা অনেক ধরণের কাজ শিখেছি। আমরা আমাদের লেখাপড়ার কাজে এআই এর ব্যবহার দারুণভাবে কাজে লাগাতে পারব এখন, যা আমাদের পড়ালেখাকে আরও সহজ করবে।

প্রসঙ্গত, গ্রীনম্যান স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গ্রীনম্যানের একটি যুব ও নারী দক্ষতা উন্নয়ন উদ্যোগ, যেখানে নানাবিধ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।