সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় গবাদিপশু পালন বিষয়ে দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় গবাদিপশু পালন বিষয়ে দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালা উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার হলরুমে গরু, হাঁস, মুরগী পালন বিষয়ে দুইদিন প্রশিক্ষণ মঙ্গলবার (১৭ জুন) সম্পন্ন হয়। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিআরভিডব্লিউ প্রকল্পের বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ প্রদান করেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম বিল্লাহ।

এতে স্বাগত বক্তব্য রাখেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন এমজেএফ এর গিয়াস উদ্দিন আহমেদ, রোকনুজ্জামান এবং খ্রীষ্টান এইডের মুসফিকুর রহমান ও আল্পনা রানী, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন মনজিলা খাতুন, হাসি রানী কুন্ডু প্রমুখ।

উক্ত প্রশিক্ষণে জালালপুর ইউনিয়নের দরিদ্র মহিলা দলের ১০ জন এবং মাগুরা ইউনিয়নের মহিলা দলের ১০ জন মিলে মোট ২০ জন সুবিধাভোগী নারী অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে হাঁস মুরগী বাসস্থান, বিভিন্ন রোগ ব্যাধি, কারণ, প্রতিকার, খাদ্য উপাদানসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।