সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় গণভোট উপলক্ষে নারী সমাবেশ ও জনসচেতনতামূলক সভা | চ্যানেল খুলনা

তালায় গণভোট উপলক্ষে নারী সমাবেশ ও জনসচেতনতামূলক সভা

সাতক্ষীরার তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক নারী সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের করণীয়, আচরণবিধি মেনে চলা, শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান এবং নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য দেন ইউপি সদস্য শংকার, ইতি আক্তার প্রমূখ ।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নারী সমাজের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী ভোটারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।