সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ | চ্যানেল খুলনা

তালায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

তালায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ মৌসুমের রোপা আমন (উফসী জাত) ধান বীজ ও রাসায়নিক সার এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১ টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ও কৃষকের সাথে মতবিনিময় করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (নিরীক্ষা অধিশাখা) এস.এম আনছারুজ্জামান। তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। এরআগে তিনি উপজেলার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে নারিকেল চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় তিনি কুমিরা ব্লকের পাট ফসলের ও সুভাষিনী ব্লকের আউশ ধানের মাঠ কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া জাতপুরে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত কৃষি প্লট পরিদর্শন করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।