সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় কপোতাক্ষ নদ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার! | চ্যানেল খুলনা

তালায় কপোতাক্ষ নদ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার!

সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া শ্মশান এলাকার কপোতাক্ষ নদী থেকে রাবেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সকালে স্থানীয়রা নদীর ধারে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। নিহত বৃদ্ধা তালা উপজেলার কুমিরা গ্রামের সবুজ পল্লী এলাকারর মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। গত মঙ্গলবার সকালে নিখোঁজ হন তিনি।

নিহতের ছেলে আব্দুর রহিম বলেন, গত মঙ্গলবার (১৯ নভেম্বর)বাসা থেকে হারিয়ে যায় তার মা রাবেয়া বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপর সামজিক যোগাযোগ মাধ্যম, মাইকিংসহ আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করে সন্ধ্যান মেলনি তার। শুক্রবার সকালে ফেসবুকে দেখি যে কপোতাক্ষ নদের ধারে একটি লাশ ভাসমান অবস্থায় রয়েছে তাই ঘটনাস্থলে এসে দেখি মায়ের লাশ।

তিনি আরো বলেন, মায়ের মুখমন্ডল দেখে চেনার উপায় নেই শরীর ও ফুলে গেছে। তবে মায়ের কাছে থাকা ঘরের চাবি,হাতে রবারে চুরি আর কোমরে থাকা লাল ব্যাগ দেখে তখন নিশ্চিত হয়েছি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।