সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় কপোতাক্ষ নদের উপর নির্মিতব্য ব্রিজের পিলারের দূরত্ব বৃদ্ধিকরণের দাবিতে স্মারকলিপি প্রদান | চ্যানেল খুলনা

তালায় কপোতাক্ষ নদের উপর নির্মিতব্য ব্রিজের পিলারের দূরত্ব বৃদ্ধিকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

তালায় কপোতাক্ষ নদের উপর মাগুরায় নির্মিতব্য ব্রিজের পিলারের দূরত্ব বৃদ্ধিকরণের দাবিতে পানি কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের নিকট স্মারকলিপি প্রদানে সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, অধ্যাপক রেজাউল করিম, সাংবাদিক সেলিম হায়দার, এসএম নাহিদ হাসান, সেকেন্দার আবু জাফর বাবু, শিরিনিা খাতুন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে তালা উপজেলার মাগুরা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের উপর একটি ব্রিজ নির্মাণ কাজ চলমান রয়েছে। ব্রিজটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। কিন্তু নির্মাণ কাজে যে দূরত্বে পিলার বসানো হচ্ছে তাতে বর্তমান এবং ভবিষ্যতে নদীর নাব্যতা রক্ষা করতে সমস্যা সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। নদীর মধ্যে পিলারের দূরত্ব আরও বেশি হওয়া প্রয়োজন বলে স্থানীয় জনগণ অভিমত ব্যক্ত করেন। যে কারণে ব্রিজের পিলারের দূরত্ব বৃদ্ধিকরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।