সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় একইদিনে ৪ জনের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি! | চ্যানেল খুলনা

তালায় একইদিনে ৪ জনের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি!

সাতক্ষীরার তালায় একইদিনে তিন কিশোরী ও এক কিশোরের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উক্ত নিষেধাজ্ঞা জারী করেন এবং কিশোর-কিশোরীর অভিভাবকের মুচলেকা দেন।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একাধিক কিশোর-কিশোরীর বাল্যবিবাহ অনুষ্ঠিত হবে। এসব খবর জানতে পেরে সেখানে হাজির হন জেন্ডার প্রমোটার ও কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষকসহ স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ সদস্যবৃন্দ।

এ সময় তাদের বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়। মঙ্গলবার সকালে তারা হাজির হন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে। এ সময় তিন কিশোরী ও এক কিশোরের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তাদের অভিভাবকরা মুচলেকা দেন।

উল্লেখ্য, উপজেলার কুমিরা ইউনিয়নের বাহাদুরপুর, তালা সদর ইউনিয়নের জাতপুর ও কিসমতঘোনা এবং তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের ৪ন জন কিশোর-কিশোরীর বাল্যবিবাহে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।