সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় আর্সেনিক রুগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় আর্সেনিক রুগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় আর্সেনিক রুগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নে সাতক্ষীরা নবজীবন এর উদ্যোগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরে প্রকল্প পরিচালক জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হোসেনুর রহমান, সাতক্ষীরা উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, তালা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রাজিব সরদার, উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মফিজুল রহমান। এসময় উপস্থিত ছিলেন ফিল্ড মনিটরিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন  মিজানুর রহমান, ফিল্ড সুপার ভাইজার এনামুল ইসলাম প্রমূখ। কর্মশালায় ৪০ জনকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
এ সময় বক্তারা প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। আসের্নিক মুক্ত নিরাপদ পানি পান করার পরামর্শ দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।