সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন | চ্যানেল খুলনা

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়।

রোববার (৮ মার্চ) সকাল ৯ টায় তালা শিল্পকলা একাডেমি মিলানায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

বিশেষ অতিথি হিসেবে বউপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফোডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দীন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, ইউমেন জব ক্রিয়েশন পরিচালক আশরাফুন নাহার, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম প্রমুখ। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।