সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত | চ্যানেল খুলনা

তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা ফায়ার সার্ভিস স্টেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার সভাপতিত্ব করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন সঞ্চালনায় নির্দেশনামূলক বক্তব্য রাখেন তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সরদার আব্দুল হান্নান।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম এবং মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ।

অগ্নিনির্বাপণ মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিসের ড্রাইভার জুলকার নাইম, বুলবুল ইসলাম এবং ফায়ার ফাইটার তুহিনুর রহমান, আব্দুল হক, আল মামুন, তপু খান, ইমরান হোসেন, নাজমুল হোসেন, তানভীর আহমেদ, নোমান ও সাকিব। এছাড়া তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আলী আহম্মদ বালিকা বিদ্যালয়, তালা ডিগ্রি মহিলা কলেজের শিক্ষার্থী এবং মুক্তি ফাউন্ডেশনের উপকারভোগীরা মহড়ায় অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, এ দিবসটি সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। কোটি কোটি মানুষ এখানে দুর্যোগের ঝুঁকিতে বাস করে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা বাড়লে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমে আসবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় কলেজ শিক্ষকের সঙ্গে উগ্র আচরণ, শিক্ষার্থীদের বিক্ষোভে কোচিং সেন্টার সিলগালা

শিক্ষা প্রতিষ্ঠান যৌনহয়রানি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে মৌয়াল ও জেলে অপহৃত

নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা

তালায় জমি নিয়ে বিরোধ: প্রবাসীর স্ত্রীকে মারধর, কানের লতি ছিঁড়ে যাওয়ার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।