সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় আটককৃত দুই যুবকের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা | চ্যানেল খুলনা

তালায় আটককৃত দুই যুবকের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

সাতক্ষীরার তালায় নারীঘটিত মামলায় আটক সুব্রত ঘোষ (৩৮) ও তপন ঘোষ (৩৫) নামের দুই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। সুব্রত ঘোষ উপজেলার মহান্দী গ্রামের কুমারেশ ঘোষের ছেলে এবং অপরজন তপন ঘোষ একই গ্রামের পঞ্চানন ঘোষের ছেলে ও তালা বাজার দেবু সুইটসের মালিক। শুক্রবার (৩১ মার্চ) তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে পুলিশ অভিযোগের ভিত্তিতে মহান্দী ও তালা বাজার থেকে তাদেরকে আটক করে। পরে ঐ মেয়ের পিতা বাদী হয়ে তালা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে (যার মামলা নং ২৫, তারিখ: ৩১/০৩/২৩ইং)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি অভিযোগে তাদেরকে আটক করেছে পুলিশ। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ এজাহার রেকর্ড করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা রেকর্ড হয়। শুক্রবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।