সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভা ও দোয়া | চ্যানেল খুলনা

তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভা ও দোয়া

দেশনায়ক তারেক রহমানের ৫৬ তম জন্মদিনে খুলনা মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরের অন্তর্গত বিভিন্ন ইউনিটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, তারুন্যের অহংকার দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চক্রান্তজালে আটকাতে চলছে নিরন্তর বহুমূখী ষড়যন্ত্র। ক্ষমতা জবর-দখলকারীরা অবিরাম কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে গেলেও তারেক রহমানকে তাঁর বিশ্বাস ও আদর্শ থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি। বিএনপিকে ধ্বংস ও নেতৃত্বহীন করতে চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ১/১১’র সরকারের মামলায় ফরমায়েসী রায় দিয়ে বর্তমান সরকার তাঁকে অন্যায়ভাবে আটক রেখেছে, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকারের সকল ষড়যন্ত্র-কুটকৌশল মোকাবেলা করে বিএনপি এক ও ঐক্যবদ্ধ আছে। তারেক রহমানের নেতৃত্বে দলের নূতনপ্রাণসঞ্চার হয়েছে। তৃণমূল পর্যায়ে তরুন সমাজকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ করে উন্নয়ন ও উৎপাদনের মধ্যে যুক্ত করলে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে-এই চিন্তারধারক-বাহক ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে তারেক রহমান সারাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন। দেশের জনগোষ্ঠীর তৃণমূলে দীর্ঘদিনের অচলায়তন কাটিয়ে প্রাণসঞ্চার করেছিলেন তারেক রহমান। তিনি দেশের উৎপাদন-উন্নয়ন ও সমৃদ্ধির স্বাপ্নিক। তৃণমূলে অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য তাঁর হাঁস মুরগী-ছাগল বিতরণ ও প্রতিবন্ধী মানুষদের কম্পিউটার বিতরণ, জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসার উদ্যোগ ছিল যুগান্তকারী-যা আজও দেশবাসী ভুলে যায়নি। সমাজে পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করতে পারলে তারা শিক্ষার প্রতি আগ্রহ ও জাতীয় উন্নয়নে অংশীদার হতে পারবে-এই বিশ্বাসেই তিনি উক্ত কর্মসূচি বাস্তবায়ন করতে দেশের সকল জনপদে ঘুরে বেড়িয়েছেন।
সোনাডাঙ্গা থানা ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ : তেঁতুল তলা মোড়ে থানা বিএনপি অফিসে আসর বাদ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক ও মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, সাজ্জাদ আহসান পরাগ, রবিউল ইসলাম রবি, মোস্তফা জামান মিন্টু, শেখ মসফিকুর হাসান অভি, ইমরান হোসেন, সাজ্জাদ হোসেন জিতু, মাহমুদুল হাসান মুন্না, আব্দুল আহাদ শাহীন, শামীম রেজা, আবু হানিফা সুমন, আসিফ রহমান হৃদয়, সাব্বির বিন সারাফাত, নাঈম ইসলাম প্রমুখ।
খালিশপুর থানা : খালিশপুর থানা বিএনপি অফিসে মাগরিব বাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম, মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক শেখ মসফিকুর হাসান অভি, আবু হানিফা সুমন, খান ইফতেখার আহমেদ ইমন, মোঃ রমজান আলী বেল্লাল, মাসুম বিল্লাহ, আরিফ শিকদার, মহিউদ্দিন টুটুল, নেছার উদ্দিন, মতিউর রহমান রাজু, তুহিন, ওমর ফারুক, হাসিবুল হাসান, ওহিদুল ইসলাম, আব্দুল শুকুর, ওমর সারোয়ার, আমির ফয়সাল সাইম, মহিউদ্দিন মামুন, আমিনুল ইসলাম প্রমুখ।
সরকারি সুন্দরবন কলেজ : ছাত্রদলের পক্ষ থেকে মহানগর ছাত্রদল এর প্রচার সম্পাদক, কলেজ শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি সাজ্জাত হোসেন জিতুর সভাপতিত্বে কেক কাটা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সহ- প্রকাশনা সম্পাদক সুন্দরবন কলেজ এর সাবেক জি এস চোধুরী হাসানুর রশিদ মিরাজ, থানা বিএনপি নেতা সেলিম বড় মিয়া মহানগর ছাত্রদল এর সহ সভাপতি শামিম আশরাফ, কলেজ সাবেক সাধারণ সম্পাদক জি এম রাজিবুল আলম বাপ্পি, রাজু আহম্মেদ রাজ, মেহেদী হাসান, আবির হোসেন, সালাউদ্দিন শানু,আশরাফুল মনির, আলামিন আরিয়ান, মো: আলামিন হোসেন, সোহাগ হোসাইন, ইমারান হোসেন, খাইরুল আলম বাবু, মতিউর, শাকিল, মুন্না, হাফিজুল ইসলাম, শরিফুল, নাঈম, রিয়াজ, নাহিদ, নাসিমুর, সোহাগ গাজী, আব্দুল কাইয়ূম সহ প্রমুখ।
আযম খান সরকারি কর্মাস কলেজ : কলেজ মসজিদে আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা দোয়ায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক আরিফুজ্জামান অপু, সাবেক জি এস হাসানুর রশিদ মেরাজ, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি শামিম আশরাফ,মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ মামুন,কর্মাস কলেজের সিনিয়র ছাত্রদল নেতা মাহিম আহমেদ রুবেল,খান সাইফুল,এইচ এম জুলহাস, মোঃ নাজিম উদ্দিন শামীম,শেখ ইমরান, আরিফুল ইসলাম, মোঃ মুসা, খাইরুল ইসলাম পিয়াস, মোঃ রিয়াদ হাসান, মো জাকির মাহমুদ, শামসেদ আবিদ, রুহুল আমিন রাসেল, আশরাফুল মনি, নাঈম হোসেন সৈকত, রিফাত হাসান, রাহাত মাহমুদ প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।