সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তারেক রহমানের ছবি ব্যাবহার করে কুপন বিক্রি করায় ফুলতলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ | চ্যানেল খুলনা

তারেক রহমানের ছবি ব্যাবহার করে কুপন বিক্রি করায় ফুলতলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যাবহার করে ৩০ টাকার ভাউচার তৈরি করে একটি র‌্যাফেল ড্রয়ের আয়োজন করেছে খুলনার ফুলতলা উপজেলার আহ্বায়ক শেখ আবুল বাশার ও সদস্য সচিব মনির হাসান টিটো। তারেক রহমানের ছবি ব্যাবহার করে ৩০ টাকারর‌্যাফেল ড্রয়ের আয়োজন করায় শনিবার (১৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের শোকজ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপি ‘বাংলাদেশ উৎসব কুপন ২০২৪’ এর লাকি ড্র আয়োজন করেছে। গত ১২ ডিসেম্বর জাতীয় দৈনিক সমকাল ‘বিজয় উৎসবের খরচ জোগাতে গ্রামে গ্রামে বিএনপির কুপন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। দলের ভেতরে ও বাইরে থেকে তীব্র সমালোচনার মধ্যে বিএনপি নেতারা ১৩ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ভাউচার বিতরণ স্থগিত ঘোষণা করেন।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজের চিঠিতে বলা হয়, ‘মহান বিজয় দিবস উপলক্ষে আপনারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে কুপন তৈরী করে ‘বাংলাদেশ উৎসব’ এর আয়োজন করতে দলের নেতাকর্মীদের নিকট থেকে অর্থ সংগ্রহ করছেন-যা সম্পূর্ণরুপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও এক ধরণের চাঁদাবাজী।

তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা ব্যাখ্যা করে আগামী তিন (৩) দিনের মধ্যে নয়াপল্টনে দলীয় সদর দফতরে লিখিত জবাব দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।