সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তারুণ্যের সমাবেশ সফল করায় খুলনাবাসির প্রতি বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ | চ্যানেল খুলনা

তারুণ্যের সমাবেশ সফল করায় খুলনাবাসির প্রতি বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

‘তরুণ প্রজন্ম দেবে ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ ও ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ স্লোগানে ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশ সফল করায় খুলনাবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুলনা বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপির মিডিয়া সেল’র সদস্য সচিব মিজানুর রহমান মিলটন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানানো হয়। প্রদত্ত বিজ্ঞপ্তিতে খুলনাবাসি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বস্তরের নেতা-কর্মীরা পরিশ্রম করে এই সমাবেশকে বাস্তবায়ন করেছেন। বিএনপিকে জনগণের দল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে খুলনায় তারুণ্যের সমাবেশে সাধারণ মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো অংশ নিয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন। এ জন্য খুলনা বিএনপি খুলনাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। সমাবেশে জনস্রোতে প্রমাণ করেছে খুলনার মাটি বিএনপির ঘাঁটি। খুলনার মানুষ প্রমাণ করে দিয়েছেন, তাঁরা আর এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় দেখতে চান না। আগামী দিনেও বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে খুলনাবাসী বিএনপির সঙ্গে থাকবে বলে বিএনপির নেতারা বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ একই সাথে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল কারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১৪ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।