সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তামিলনাড়ুতে জোট সরকার গড়ছেন থালাপতি বিজয় | চ্যানেল খুলনা

তামিলনাড়ুতে জোট সরকার গড়ছেন থালাপতি বিজয়

বিধানসভা নির্বাচনে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই পরবর্তী সরকার গঠন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। অবশেষে এই অচলাবস্থার অবসান ঘটল। ছোট ছোট দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে)।

শুক্রবার (৮ মে) সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুই দফায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের ইচ্ছার কথা জানিয়েছিলেন বিজয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ১১৮টি আসন না থাকায় দেখা দেয় অনিশ্চয়তা। রাজ্যপালও টিভিকের সরকার গঠনের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেন।

তবে ছোট দলগুলোর সমর্থন পাওয়া এবার আত্মবিশ্বাসী থালাপতি বিজয়। তৃতীয় দফা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে আবারও সাক্ষাৎ করবেন।

সূত্র বলছে, শেষ পর্যন্ত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন বিজয়। কংগ্রেসের ৫টি এবং বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই(এম) ও ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) ২টি করে আসনের সমর্থন পেয়ে তার দল ১১৮ আসনের ম্যাজিক সংখ্যা পেরিয়ে গেছে।

গত মাসের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিষেকেই বড় চমক দেখিয়েছে বিজয়ের দল টিভিকে। ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জিতে তারা ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে দেয়। বিধানসভা নির্বাচনে জেতা দুটি আসনের মধ্যে একটি থেকে বিজয় সরে দাঁড়ানোয় বিধানসভায় টিভিকের কার্যকর আসন সংখ্যা হবে ১০৭।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে দলটি তখনও ১০ আসন পিছিয়ে ছিল। কংগ্রেসসহ আরও তিনটি দলের সমর্থন পাওয়ায় এবার সরকার গঠনের জটিলতা কাটাতে পারল টিভিকে।

বুধবার কংগ্রেস রাজ্যে নতুন সরকার গঠনের জন্য টিভিকেকে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে তাদের দীর্ঘদিনের জোট ভেঙে দিয়েছে। তবে, সরকার গঠনের জন্য এটি যথেষ্ট ছিল না। কারণ, কংগ্রেসের মাত্র পাঁচজন বিধায়ক রয়েছেন। ভিসিকে, সিপিআই(এম) ও সিপিআইয়ের দুটি করে মোট ছয়টি আসন পাওয়ায় টিভিকের নেতৃত্বে জোট সরকার গঠন হতে যাচ্ছে।

ভিসিকে, সিপিএম ও সিপিআই আগে ডিএমকের জোটসঙ্গী ছিল। ক্ষমতা হারানোর পর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল সরকারে ফেরার জন্য নানা পথ খুঁজছিল। এর মধ্যে অন্যতম ছিল চিরপ্রতিদ্বন্দ্বী এআইএডিএমকের সঙ্গে জোট করা, যেটিকে অনেকে ‘অস্বাভাবিক’ বা ‘অপবিত্র জোট’ বলে কটাক্ষ করেছেন। তবে দু’দল জোট করলেও ‘ম্যাজিক ফিগার’ ছুঁতে পারবে না। কারণ নির্বাচনে ডিএমকে ৫৯টি আসন এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

সীমান্তে ‘পুশব্যাক’ শঙ্কা: নাগরিকত্ব যাচাই দ্রুত শেষ করতে বাংলাদেশকে ভারতের আহ্বান

অমিত শাহকে পূজা করতে পশ্চিমবঙ্গে মন্দির করবে বিজেপি

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের

ভারতে একলাফে ১ হাজার রুপি বাড়ল এলপি গ্যাসের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।