সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তাপপ্রবাহ বাড়বে, টানা বৃষ্টির সম্ভাবনা নেই | চ্যানেল খুলনা

তাপপ্রবাহ বাড়বে, টানা বৃষ্টির সম্ভাবনা নেই

টানা গরম আবার কখনও কখনও ঝোড়ো বাতাস, হালকা বৃষ্টি।কিছুদিন ধরে এমনই চলছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, সামনের দিনগুলোয় বাড়বে তাপপ্রবাহ। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্দ্বীপ, মাদারীপুর, ফেনী, রাজশাহী, খুলনা, যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও খেপুপাড়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেট বিভাগে।

শুক্রবার খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

দুই বছরের অচলাবস্থা কাটিয়ে কার্যক্রম শুরুর পরিকল্পনা তথ্য কমিশনের

অনলাইন পোর্টালের মান বজায় রাখতে ভালো সাংবাদিক নিয়োগের তাগিদ প্রতিমন্ত্রীর

জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কপ-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।