সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তরুণ আ’লীগ নেতা হিটলু'র ত্রাণ সহায়তা অব্যাহত | চ্যানেল খুলনা

তরুণ আ’লীগ নেতা হিটলু’র ত্রাণ সহায়তা অব্যাহত

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস প্রতিরোধে খুলনা মহানগরীর ছোট বয়রায় নিম্ন আয়ের মানুষদের নীরবে, নিভৃতে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করছেন সরকারি সুন্দরবন কলেজের সাবেক ভিপি, খুলনা মহানগর ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হাসান হিটলু। খুলনা মহানরীর ছোট বয়রায় তাদের পারিবারিক উদ্যোগে গঠিত লায়ন হার্ট শেখ হাসান আকতার বুলু ফাউন্ডেশনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জানা যায়, সরকারের পাশাপাশি তিনি নিজের ও পারিবারিক অর্থায়নে এলাকার অসহায়, গরিব ও দিনমজুর এরকম ১ হাজার পরিবারের মধ্যে প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১টি সাবান বিতরণ করেন।
উদীয়মান ও কর্মীবান্ধব আওয়ামীলীগের তরুণ নেতা শেখ ফারুক হাসান হিটলু বলেন, করোনা ভাইরাস সমগ্র মানব জাতীর সমস্যা। মানুষ বিপদাপন্ন। আর পূর্ব পরুষদের শিখিয়ে যাওয়া পারিবারিক মূল্যবোধ মানুষের পাশে দাড়ানোর শিক্ষা দেয়। তাই সকল সময় সবটুকু সামর্থ্য নিয়ে মানুষের পাশে আছি।
করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য এবং সরকারের পাশাপাশি আমাদের নিজ নিজ অবস্থান থেকে গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করা আমি কর্তব্যও মনে করি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা খুলনা মহানরীর ছোট বয়রাসহ বিভিন্ন এলাকার মানুষের পাশে আছি। মানুষের পাশে থাকাটাই মূল কথা। প্রচার সর্বস্বতা যেন সকল মহৎ উদ্যোগকে ব্যাহত না করে। প্রকাশ্য বা গোপন সকল মহৎ উদ্যোগ মানুষকে আশাবাদী করে তুলুক। জয় হোক মানবতার।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।