সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তথ্য অধিকার আইন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তথ্য অধিকার আইন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

‘সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন’ বিষয়ে খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র তাদের মিলনায়তনে আজ (মঙ্গলবার) দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে।
কর্মশালার সমাপনীতে খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জনগণকে জানার সুযোগ দিতে হবে। জানার সুযোগ তৈরি হলে জনসাধারণ সহসী হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। মডারেটরের দায়িত্ব পালন করেন খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মোঃ তবিবুর রহমান।
এর আগে সকালে অনলাইনে যুক্ত হয়ে ঢাকা হতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেন ঢাকা, খুলনা, চট্রগ্রাম ও রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে একই বিষয়ের ওপর অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে রেক্টর বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে সরকারি-বেসরকারি সংস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
কর্মশালায় খুলনার বিভিন্ন সরকারি দপ্তরের ২৬ কর্মকর্তা অংশ নিয়ে তথ্য অধিকার আইনের ওপর সুপারিশমালা তৈরি করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।