সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাবির ‘ক’ ইউনিটের সংশোধিত ফল প্রকাশ | চ্যানেল খুলনা

ঢাবির ‘ক’ ইউনিটের সংশোধিত ফল প্রকাশ

চ্যানেল খুলনা ডেস্কঃঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদ ভুক্ত ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এই সংশোধিত ফল প্রকাশ করা হয়।এ বছর ক-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৫ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ১৫ দশমিক ৯৩ ভাগ। পরীক্ষার বিস্তারিত ফল ওয়েবসাইটে জানা যাবে।এছাড়া, যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে মেসেজ পাঠিয়ে ফিরতি মেসেজে ফল জানা যাবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১হাজার ৭৯৫টি।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইট থেকে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দ ক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৮ অক্টোবর থেকে ০৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৮ অক্টোবর থেকে ০৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।