সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল আদায় করবে কোরিয়ান প্রতিষ্ঠান | চ্যানেল খুলনা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল আদায় করবে কোরিয়ান প্রতিষ্ঠান

ঢাকা-মাওয়া-ভাঙ্গা দ্রুতগতির সড়কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়ের দায়িত্ব পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কেওআইসিএ) অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা’ এক্সপ্রেসওয়ের টোল আদায় কার্যক্রম, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) কার্যক্রম পরিচালনা এবং এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনকে (কেইসি) নিয়োগের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, এক্সপ্রেসওয়ে ছাড়াও তিনটি ব্রিজ রয়েছে। গাড়িগুলোকে এক জায়গায় টোল দিতে হবে। গাড়ির সামনে একটি স্টিকার থাকবে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেটি স্ক্যান করে যানবাহনের মালিকের হিসাব থেকে টোলের অর্থ কেটে নেওয়া হবে। এর জন্য গাড়ি থামানোর প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, কোরিয়ান প্রতিষ্ঠান তাদের দেশে চার হাজার ১১২ কিলোমিটার এক্সপ্রেসওয়ে ও এক হাজার ৩২৯ কিলোমিটার ব্রিজের টোল আদায় ও রক্ষণাবেক্ষণ করে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’/’না’- এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না

শেরপুরের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও ও ওসি প্রত্যাহারের সিদ্ধান্ত: ইসি সচিব

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা

সংসদ ও গণভোট: মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ

প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।